বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

হোটেল থেকে অসামাজিক কাজে জড়িত ২৯ তরুণ-তরুণী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অসামাজিক কাজে জড়িত থাকা অবস্থায় ২৯ তরুণ-তরুণীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে ফরিদপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পয়লা ফাল্গুন উপলক্ষে তারা অসামাজিক কাজে লিপ্ত হয়ে পড়েছিল।

কারাগারে পাঠানো ২৯ জন ছাড়াও গ্রেফতার হন দুই স্কুলছাত্রী। যাদের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের সেফহোমে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পারভেজ মল্লিক।

এদিকে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বৃহস্পতিবারও (১৪ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কাজ করবে।

জানা যায়, ফরিদপুর শহরের বেশ কয়েকটি আবাসিক হোটেল প্রতিনিয়ত অসামাজিক কার্যকলাপ চলছে এমন অভিযোগের ভিত্তিতে শহরের রংধনু আবাসিক হোটেল ও হোটেল গুলশান প্যালেসে অভিযান চালানো হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম পারভেজ মল্লিক বলেন, সুন্দর, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত শহর গড়তে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

আটক ৩১ জনের মধ্যে ২৯ জনের প্রত্যেককে দণ্ডবিধির ২৯৪ এর ‘ক’ ধারা মোতাবেক ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ