বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

যৌনপল্লীতে নারীকে গলা কেটে হত্যা, আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়া যৌনপল্লীতে শাহনাজ পারভিন (৩০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে রনি মোল্লা (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পল্লীর কনকের বাড়িতে এ ঘটনা ঘটে বলে গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক রনি মোল্লা মানিকগঞ্জের হরিরাম এলাকার শওকত আলীর ছেলে।

ওসি জানান, নিহত শশী নারী রাজবাড়ী যৌনপল্লীর কনকের বাড়িতে ভাড়া থাকতেন। আটক রনি মানিকগঞ্জ জেলার হরিরামপুর গ্রামের বাসিন্দা। রনি মোল্লা খদ্দের সেজে ওই নারীর ঘরে ঢুকে তাকে হত্যা করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে রক্তমাখা ধারালো চাকুসহ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি। আটক রনিকে জিজ্ঞাসাবাদ চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ