বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

ফেনীর মুফতি হাবিবুর রহমানের ইন্তেকালে আল্লামা জুনায়েদ বাবুনগরীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি>

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী এক বিবৃতিতে ফেনী জেলার ফুলগাজী আশরাফিয়া মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি হাবিবুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বলেছেন, তিনি দেশের একজন খ্যাতনামা সাহসী আলেম ছিলেন। নাস্তিক্যবাদী ও খোদাদ্রোহী গোষ্ঠীর মুকাবিলায় সোচ্চার ছিলেন।

হাফিজ্জী হুজুর রাহ. এর খলিফা এবং ইদ্রিস কান্ধলভী রহ. এ সুযোগ্য শাগরেদ আজীবন বাতিলের বিরুদ্ধে সংগ্রামী ভূমিকা পালন করেছেন। হেফাজতের নাস্তিক বিরোধী আন্দোলনে আন্তরিক সহযোগী ছিলেন।

আল্লামা বাবুনগরী বলেন, মুফতি হাবিবুর রহমানের ইন্তেকাল আমরা একজন বুযুর্গ আলেমকে হারালাম। তিনি দ্বীনি শিক্ষা বিস্তারে অনেক অবদান রেখেছেন। নিজের সাত সন্তানকে কুরআন হাদীসের তালিম শিখিয়ে আলেম বানিয়েছেন। তিনি ফেনীর কওমী মাদরাসা সমূহের অন্যতম মুরুব্বি ছিলেন। দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণ তাকে সম্মান করতেন।

গতকাল শেষ রাত্রে তিনি ইন্তেকাল করেছেন। আমরা মরহুমের শোকাহত পরিবারের সকল সদস্যদের সমবেদনা জানাই, দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের সবরে জমিল দান করেন।

আল্লামা বাবুনগরী আরো বলেন, আমি দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন মরহুমের নেক আমালগুলো কবুল করতঃ তাকে মাগফেরাত করেন এবং জান্নাতুল ফিরদাউস নসীব করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ