আওয়ার ইসলাম: রাজফুলবাড়িয়া মাদরাসার শাইখুল হাদিস আবু জাফর মুহাম্মাদ ইবরাহীম বলেন, আমাদের দেশের ৯৫ ভাগ মুসলমান দীন সম্পর্কে উদাসীন। তাদেরকে দীনের উপর চালাতে হলে আমাদের সকলকে দাওয়াতে তাবলীগের মেহনত করতে হবে।
সোমবার (২৫ ফেব্রুয়ারী) ঢাকা সাভারের রাজফুলবাড়িয়া মাদরাসা মসজিদে আলেম ও তাবলিগ জামাতের সাথীদের পরামর্শ সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রতিটি মসজিদ থেকে তিন দিনের জামাতে বের করতে হবে। অন্তত এক দিনের জন্য হলেও জামাতের সাথে আল্লাহর রাস্তায় সময় দিতে হবে। নচেৎ মুসলমানদের দীনের উপর উঠানো সম্ভব নয়।
তিনি আলেম-ওলামা এবং ইমাম ও খতিবদের উদ্দেশে আরো বলেন, আপনারা ইমাম সাহেবরা জুম্মার সময় মুসল্লিদের কালেমা শেখান, নামাজের জন্য অন্তত সুরা ফাতিহা ও আরো দুই-তিনটি সুরা শিখান, তাহলে আল্লাহ তায়ালা আপনাদের বাদশাহ বানিয়ে দিবেন।
এ সময় তিনি সুরা আছরের তাফসীর করে উপস্থিত সকলকে দাওয়াতে তাবলীগের ছয় উছুলের উপর আমল করা পরামর্শ দেন।
পরামর্শ সভায় সাভারের ৬৩৩ নং হালকার প্রায় ২৯টি মসজিদের মধ্যে ২৩ থেকে ২৪ টি মসজিদের আলেম ইমাম ও সাধারণ দাওয়াতে তাবলিগের সাথীরা উপস্থিত হয়।
সবশেষে জামিয়া মাদানিয়া রাজফুলবাড়িয়া মাদরাসার মুহতামিম আব্দুল মান্নানের দোয়া মুনাজাতের মধ্য দিয়ে পরামর্শ সভাটি শেষ হয়।
আরএম/