শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

আল্লামা মাহমুদুল হাসানের বয়ানের মাধ্যমে দাওয়াতুল হকের ইজতেমা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ শনিবার (৯ মার্চ) বাদ ফজর মহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের বয়ানের মাধ্যমে মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের ২৪ তম মারকাজি ইজতেমা শুরু হয়েছে।

রাজধানী ঢাকার জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি মাদরাসায় দিনব্যাপী এ কর্মসূচী অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠিতব্য মারকাজী ইজতেমায় দাওয়াতুল হক বাংলাদেশের সব হালকার আমীর, নায়েবে আমীর, কর্মীবৃন্দ ও ইমাম, মুয়াজ্জিন, উলামা-মাশায়েখসহ সবস্তরের ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত হয়েছেন।

উল্লেখ্য, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান এর নেতৃত্বে দেশব্যাপী সুন্নত চর্চার নির্ভরযোগ্য মেহনত মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ। সবশ্রেণীর মানুষের মাঝে সুন্নতি পদ্ধতিতে কেরাত, আজান ও নামাযসহ বিভিন্ন আমলের বিশুদ্ধ চর্চা জাগিয়ে রাখার উদ্দেশ্যে হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভি রহ. প্রতিষ্ঠা করেছিলেন মজলিসে দাওয়াতুল হক।

ইজতেমার বয়ান লাইভ শুনতে নিচের লিংকে ক্লিক করুন ...

https://www.facebook.com/MuhiussunnahAllamaMahmudulHasan/videos/306952649969665/

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ