শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

ফলাফল মেনে নিয়ে শোভন-নুরুর কোলাকুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোটা সংস্কার আন্দোলনের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত ভিপি নুরুল হক নুরকে মেনে নিয়েছে ছাত্রলীগ। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজানুল হক চৌধুরী শোভন নুরুল হক নূরের সঙ্গে কোলাকুলি করেছেন।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নুরকে ভিপি মেনে শুভেচ্ছা জানায় ছাত্রলীগ। উভয় গ্রুপ হাস্যোজ্জ্বল মুখে কোলাকুলি করেন।

এ সময় শোভন বলেন, ভোটে নুর ভিপি নির্বাচিত হয়েছে। আমরা তাকে মেনে নিয়েছি। সবাই তাকে মেনে নেবেন। সে আমার বন্ধুর ছোট ভাই। এ নিয়ে কেউ কোনো সংঘর্ষে জড়াবে না।

একই সঙ্গে নির্বাচিত ভিপি নুর বলেন, সবাই মিলে কাজ করব। আমাকে ছাত্রলীগ মেনে নিয়েছে। আমি ক্যাম্পাসে কাজ করতে শোভন ভাইয়ের সহযোগিতা চাই।

কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি শোভন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবার প্রতি আহ্বান সুষ্ঠুভাবে ক্যাম্পাস পরিচালনায় সহায়তা করতে হবে। তাকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সুন্দর ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করতে চাই। আমরা স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তুলব।

শোভন বলেন, আমি ভিপি হতে পারি নাই। তাতে কোনো সমস্যা নেই তবে আমাদের সব চাওয়া-পাওয়া নুর পূরণ করবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ