শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮


রাজবাড়ীতে পুষ্টি পবিত্র কুরআনের আলো হিফজ প্রতিযোগিতা শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুষ্টি পবিত্র কুরআনের আলো হিফজুল কুরআন প্রতিযোগিতা ১৫ মার্চ অনুষ্ঠিত হবে।

রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল ঢাকা মহাসড়কে (হাজী ভিলায়) অবস্থিত, ইমাম আসিম তাহ্ফিজুল কোরআন ইন্টাঃ মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা।

দীর্ঘ ১১ বছর যাবত পবিত্র কোরআনের আলো অনুষ্ঠিত হয়ে এলেও এবারই প্রথম রাজবাড়ীতে এটি হতে যচ্ছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব নূরে আলম সিদ্দিকী হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব হাজী মুহাম্মদ দোলোয়ার হোসেন।

প্রতিযোগিতায় প্রধান বিচারক থাকবেন শায়েখ হাফেজ মাওলানা ক্বারী সালাউদ্দিন।

সার্বিক তত্বাবধানে ক্বারী সামসুল আলম। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় বিজয়ীকে ইয়েস কার্ড দেওয়া হবে। ইয়েস কার্ডপ্রাপ্তরা আগামী ১৭ মার্চ ফরিদপুর বিভাগীয় অডিশনে অংশ গ্রহণ করবে। বিস্তারিত জানতে যোগাযোগ: ০১৬১১৯২২০৩০

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ