শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

প্রধানমন্ত্রী আমন্ত্রণে বিকেলে গণভবনে যাচ্ছেন ভিপি নূর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বিকেলে গণভবনে যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ীরা। সঙ্গে ভিপি নূরুল হকও থাকবেন বলে জানা গেছে।

এ বিষয়ে ডাকসু’র ভিপি নুরুল হক নুর গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। আমাদের যাওয়া উচিত।

তিনি বলেন, আমি বলেছিলাম, সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব গণভবনে যাবো কি-না? এখন সবাই সম্মতি দিয়েছে। এ কারণে যাওয়াটাকেই ভালো মনে করছি।

কোটা বিরোধী আন্দোলনের আরেক নির্বাচিত নেতা সমাজসেবা সম্পাদক আখতার হোসেনও গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন বলে জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয় শনিবার (১৬ মার্চ) বিকেল ৪টায় সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১১ মার্চ ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সহসভাপতি (ভিপি) ও সমাজসেবা সম্পাদক পদ ছাড়া ডাকসুর ২৫টি পদের মধ্যে ২৩ টিতেই জয় পায় ছাত্রলীগ।

তবে নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগে এখনো আন্দোলন ও অনশন করে যাচ্ছে কয়েকটি ইউনিট।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ