শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা ফেরদাউস বিন ইসহাকের ইন্তেকাল ৮৪ বছর বয়সী ভারতীয় হজযাত্রীর হৃদস্পন্দন ফিরিয়ে আনল রেড ক্রিসেন্ট পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা আবদুল হান্নান সিদ্দিকী ইন্তেকাল ইমাম বুখারি (রহ.)-এর মাজার জিয়ারত করলেন এরদোয়ান ইসলামি লেখক ফোরামের সভাপতি আমিন, সম্পাদক নকীব  ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে আগুন, রাজবাড়ীতে পুড়ল ৫ দোকান নেপালের চেয়েও বড় বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে সিকিম ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়নের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা তিস্তার ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার, ঝুঁকিতে আরও ২৫০ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা, বিভিন্ন এলাকায় হতে পারে ভারি বর্ষণ

মুসলমান আল্লাহকে ভয় করে, কোনো সন্ত্রাসীকে নয়: রুবেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায়ের সময় দুটি মসজিদে খ্রিস্টান সন্ত্রাসীদের হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান বাংলাদেশের ক্রিকেটাররা।

লোমহর্ষক এ ঘটনায় সতীর্থরা বেঁচে যাওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন।

সামাজিক যোগাযোগমাধ্যম তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ সব কিছুর মালিক। এ মসজিদে আমিও নামাজ পড়ে এসেছি। এটা একটা পরিকল্পিত হামলা। মহান আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমাদের ক্রিকেটারদের রক্ষা করেছেন এত বড় একটা দুর্ঘটনা থেকে। যে সমস্ত মুসলমান ভাইয়েরা মারা গেছেন আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন। আমিন।

পরে আরেকটি স্ট্যাটাসে তিনি লেখেন, মনে রাখবেন সারাবিশ্বের মুসলমান ভয় করে একজনকে তিনি হলেন মহান আল্লাহ। তার ভয়ে ভীত মুসলিম উম্মাহ। কোনো সন্ত্রাসীর কাছে নয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ