মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

আরজাবাদ মাদরাসার দস্তারবন্দী মাহফিল ২৩ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা বিদ্যাপিঠ জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ'র ২০১৮/১৯ ঈসায়ী সনের খতমে বোখারী ও ফারেগীন শিক্ষার্থীদের  দস্তারবন্দী উপলক্ষে একটি ওয়াজ ও দোয়ার মাহফিল আয়োজনের উদ্যোগ  নেওয়া হয়েছে।

আগামী ২৩ মার্চ শনিবার বাদ আসর জামিয়ার মসজিদ প্রাঙ্গণে এ দস্তারবন্দী মাহফিল অনুষ্ঠিত হবে বলে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

মাহফিলে প্রিন্সিপাল মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া এর সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন আওলাদে রাসুল সাইয়্যিদ হোসাইন আহমদ মাদানী রহ-এর সুযোগ্য সাহেবজাদা আল্লামা সাইয়্যিদ আরশাদ মাদানী (ভারত)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জামিয়া মাদানিয়া বারিধারার প্রিন্সিপাল আল্লামা নূর হোসাইন কাসেমী ও জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ'র শাইখুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মদ তাজুল ইসলাম।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, জামিয়া ইসলামিয়া ইসলামবাগ মাদরাসার পরিচালক মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

/এইচএএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ