বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :

কুষ্টিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দর্জি খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ায় ওমর আলী নামে এক দর্জিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত ১০টার দিকে সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের বেলঘরিয়া ব্রিজের পাশে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ওমর আলী শেখের ভাই আবদার শেখ জানান, ভাদালিয়া বাজারে ওমর আলীর টেইলার্সের দোকান রয়েছে। রাতে দোকান থেকে বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তের হাতে খুন হন তিনি।

কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ