সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

পাবনায় বজ্রপাতে ২ শিশু নিহত, আহত আরও ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনার চাটমোহরে বজ্রপাতে শিশুসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (৩০ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একই ইউনিয়নের দোদারিয়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী রিনা খাতুন (২৮) ও উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় মধ্যপাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে বোঁথড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র শান্ত হোসেন (১২) ।

এদের মধ্যে শান্ত মাঠ থেকে রসুন নিয়ে এবং রীনা ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে মারা যান।

আহতরা হলেন- উপজেলার নটাবাড়িয়া গ্রামের মোজাহার প্রামানিকের স্ত্রী শাহনাজ খাতুন (৩৫), মৃত কফিল প্রামানিকের ছেলে কাবিল প্রামানিক (৫০), বোঁথড় গ্রামের আলমাছ আলীর স্ত্রী রেহেনা খাতুন (৪০) ও বোঁথড় মধ্যপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র মুসা হোসেন (১৩)।

চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ