সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ ধরায় ৬ জেলের জেল-জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ ধরায় ছয় জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার (৩০ মার্চ) দিনগত রাতে জেলা সদর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে মৎস্য বিভাগ। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. খবিরুল আহসান তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সহকারী পরিচালক (এনএসআই) মানিক দে ও সহকারী পরিচালক (এনএসআই) আবদুল্লাহ আল মামুন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার চর রমনী মহন এলাকার আব্দুল কাদের মাঝির ছেলে সুফিয়ান হোসেন (২৬), সালাহ উদ্দিন (৩০), চাঁন মিয়ার ছেলে মোস্তফা (৩৪), ভোলার বাসিন্দা আবদুল মতলবের ছেলে আবু কালাম (২৫)। এদের প্রত্যেকে ১০দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এসময় ভোলার রাজাপুর এলাকার নবী মাঝির ছেলে মো. রাজিবকে (১৯) পাঁচদিনের কারাদণ্ড দেওয়া হয়।

কুমিল্লা জেলার হোমনার বাসিন্দা খোরশেদ মোল্লার ছেলে হুমায়ুন কবিরকে (৩২) এক হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে জব্দ হওয়া জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম মহিব উল্লাহ বলেন, ইলিশ উৎপাদন বাড়াতে ও জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর ১শ কিলোমিটার এলাকায় মাছ ধরা ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসময় মাছ ধরা, পরিবহন, বাজারজাত ও সংরক্ষণ অন্যায়। এ আইন অমান্য করলে জেল-জরিমানার বিধান রয়েছে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ