সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

নওগাঁয় ৫ তলা ভবনে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নওগাঁ শহরের ডাবপট্টি এলাকার ব্যবসায়ী মজনু রহমানের পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

আজ সোমবার বিকেল ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়।

স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে সদর উপজেলার ওই বহুতল ভবনের চারতলা থেকে হঠাৎ ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। মুহূর্তের মধ্যেই পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নওগাঁর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ছুটে আসে। এক ঘণ্টা চেষ্টার পর আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সূত্র।

নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক মিজানুর রহমান ও পৌরসভার মেয়র নাজমুল হক সনি।

আরএইচ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ