সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

মেরী এন্ডারসন রেস্তোরাঁয় পুলিশের অভিযানে মাদকসহ আটক ৭০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জ সদর উপজেলায় ভাসমান রেস্তোরাঁ মেরী এন্ডারসন রেস্টুরেন্ট অ্যান্ড বারে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ৭০ জনকে আটক করেছে  পুলিশ।

গতকাল সোমবার রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত এ অভিযান চলে।

জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলার পুলিশ সুপার মুহাম্মদ হারুন উর রশিদের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস চন্দ্র সাহার নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং ফতুল্লা মডেল থানা-পুলিশ সদর উপজেলার পাগলায় অবস্থিত মেরী এন্ডারসনে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা, মাদকসেবী ও মাদক ক্রেতা মিলিয়ে মোট ৭০ জনকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে ৮১ কার্টন বিদেশি বিয়ার, যার প্রতিটি কার্টনে ২৪টি করে বিয়ার ছিল এবং ৪ কার্টন বিদেশি মদ উদ্ধার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। এ সময় রেস্তোরাঁ কর্তৃপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ