শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

রাজধানীতে ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর শেরেবাংলা এলাকায় ট্রাকের ধাক্কায় ফাতু মিয়া (৫০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতু মিয়া কিশোরগঞ্জের অষ্টোগ্রাম উপজেলার মৃত মইম আলীর ছেলে। তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে মোহাম্মপুর ৬ নম্বর রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহতের ছেলে রনি মিয়া জানায়, তার বাবা ফাতু মিয়া ভ্যানে করে মোহাম্মপুর এলাকায় কলা বিক্রি করতেন।

ভোরে কারওয়ান বাজার থেকে কলা কিনে ভ্যান চালিয়ে মোহাম্মপুর এলাকায় যাওয়ার সময় বিজয় স্মরণী সড়কে একটি ট্রাক তার ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরেবাংলা নগর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরে মোহাম্মপুর থানা পুলিশ ট্রাকটি আটক করলেও চালক চালক পালিয়ে যায়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ