রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

নটর ডেম গির্জায় অগ্নিকাণ্ড নিয়ে যা বললেন প্রেসিডেন্ট এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভয়াবহ আগুনে প্যারিসের নটরডামের ছাদ ধ্বংস হয়ে গেছে এবং ভবনটির পুরো কাঠামোর জন্য ঝুঁকি তৈরি করেছে। জরুরি বিভাগ আগুন নেভানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ শিল্পকর্ম এবং অমূল্য সম্পদগুলো ক্যাথেড্রাল থেকে রক্ষার চেষ্টা করছেন। তবে ভবনটির কাঠের চমৎকার কাজগুলো নষ্ট হয়ে গেছে।

৮৫০ বছরের পুরনো নটর ডেম ক্যাথেড্রালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর মর্মাহত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজপ তাইয়্যিপ এরদোগান।

মঙ্গলবার টুইট বার্তায় বলেন, নটর ডেম ক্যাথিড্রাল প্যারিসের মানবতার সাধারণ ঐতিহ্যের প্রতীক। এ অগ্নিকাণ্ডের ঘটনায় আমারা গভীরভাবে মর্মাহত হয়েছি।

স্থানীয় সময় সোমবার বিকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার ৯ ঘণ্টা পর দমকলকর্মীরা নটর ডেম ক্যাথেড্রালের আগুন নেভাতে সক্ষম হয়। এতে এক দমকলকর্মী গুরুতর আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।

নটর ডেম গির্জায় ভয়াবহ আগুন লেগেছে। সোমবার স্থানীয় সময় বিকাল ৬টার দিকে আগুনের সূচনা হয়। ভবনটির চিলে কুঠুরি থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয় বলে জানিয়েছে ফরাসি দৈনিক ‘লা মনদে।’ এরপর আগুন ঐতিহাসিক ভবনটির ছাদের ব্যাপক অংশে ছড়িয়ে পড়ে।

আগুন লাগার ৯ ঘণ্টা পর দমকলকর্মীরা নটর ডেম ক্যাথেড্রালের আগুন নেভাতে সক্ষম হয়। এতে এক দমকলকর্মী গুরুতর আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।

ইউরোপে শিল্প ইতিহাসে ত্রয়োদশ শতাব্দীর প্রায় মধ্যভাগ থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত সময়কালকে গথিক শিল্পের কাল বলা হয়ে থাকে। ফরাসি গথিক স্থাপত্যের অনবদ্য উদাহরণ হিসেবে এ ভবনকে বিবেচনা করা হয়।

১১৬০ সালে এটি নির্মাণ করা হয় এবং ১২৬০ সালে এ গির্জার নির্মাণ পুরোপুরি শেষ হয়। অবশ্য, পুরো শতাব্দী ধরে এ ভবনের বিভিন্ন সংস্কার হয়েছে। নটর ডেম শব্দটির অর্থ আমাদের নারী।

বয়সের ভারে জরাজীর্ণ ভবনটি ভেঙ্গে পড়ছিল এবং একে রক্ষার পদক্ষেপ নেয়ার জন্য গত বছর ফ্রান্সের ক্যাথলিক চার্চ কর্তৃপক্ষ আকুল আবেদনও জানিয়েছিল।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ