রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

বাড়ির ওপর ভেঙে পড়লো বিমান, নিহত ৬ (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাড়ির ওপর আস্ত বিমান ভেঙে পড়ে অন্তত ৬ জন নিহত হয়েছে। দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে  মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটেছে।

গণমাধ্যমরে বরাতে জানা যায়, চিলির পুয়ের্তো মন্ট শহরের একটি বাড়ির উপর একটি বিমান বিধ্বস্ত হয়। এতে ওই বিমানে থাকা পাইলটসহ ৬ জন নিহত হয়েছে।

পুয়ের্তো মন্টের মেয়র হ্যারি জারগেনসেন জানিয়েছেন, বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। এছাড়া ৬ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেন তিনি।

আরো জানা যায়, এই বিমানের ভাঙা অংশের ধাক্কায় এক মহিলা আহত হয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়।

তবে বিমানটি ঠিক কি কারণে বিধ্বস্ত হয়েছে তার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এছাড়া যে বাড়ির ওপর বিমানটি ভেঙে পড়েছে, সেই বাড়িতে কতজন ছিল তা জানা যায়নি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ