রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

‘মোদী বাঁশের মতো ফাঁপা, রাহুল আখের মতো মিষ্টি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের দক্ষিণ অংশে নির্বাচনী প্রচারণায় গিয়ে কংগ্রেস নেতা নভজোত সিং সিধু বললেন, মোদী হলেন বাঁশের মতো ফাঁপা আর রাহুল গান্ধী আখের মতো মিষ্টি। মোদীর প্রতিশ্রুতিগুলি বাঁশের মতো। সেগুলি দেখতে লম্বা কিন্তু ভিতর থেকে ফাঁপা। কিন্তু রাহুলের প্রতিশ্রুতিগুলি আখের মতো। ভেতরটাও মিষ্টি, বাইরেটাও।

আজ ভারতীয় গণমাধ্যম এই সময়-র এমনই এক সংবাদ প্রকাশ করে।

গত ৫ বছর দেশের ইতিহাসে সবচেয়ে খারাপ বলে উল্লেখ করে সিধু বলেন, ২ বছর ধরে প্রধানমন্ত্রী শুধু আকাশে উড়ে বেড়ালেন। আজকাল নিজেকে চৌকিদার বলছেন মোদী। কিন্তু এই চৌকিদারকে কি কখনও কোনও কৃষকের সামনে বা গরিব মানুষের ঘরে দেখেছেন? তিনি শুধু আম্বানি ও আদানিদের মতো এক শতাংশ মানুষের স্বার্থ রক্ষা করে চলেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ