মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শ্রীলঙ্কায় হামলা: ব্যর্থতার দায়ে পদত্যাগ করলেন পুলিশ প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইস্টার সানডের দিন সম্ভাব্য হামলা সম্পর্কে গোয়েন্দা তথ্য থাকার পরও যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছেন শ্রীলঙ্কা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পুজিথ জয়সুন্দর। দেশটির প্রেসিডেন্টের নির্দেশে পদত্যাগ করলেন তিনি।

প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা আজ শুক্রবার সাংবাদিকদের বলেছেন, আইজিপি পদত্যাগ করেছেন। তিনি তার পদত্যাগপত্র ভারপ্রাপ্ত প্রতিরক্ষা সচিবকে পাঠিয়েছেন। আমি খুব শিগগিরই নতুন আইজিপি নিয়োগ দেব।

গত বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্দোর পদত্যাগের পর দেশটির নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন আরও এক কর্মকর্তা পদত্যাগ করলেন।

তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলেসহ মোট আটটি স্থানে প্রাণঘাতী বোমা হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ে শ্রীলঙ্কা পুলিশের প্রধান ও দেশটির প্রতিরক্ষা সচিবকে পদত্যাগের নির্দেশ দেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

উল্লেখ, গত রোববারের সেই ভয়াবহ বোমা হামলার ঘটনায় তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়ে চিকিৎসাধীন আছেন অন্তত ৫০০ জন। পশ্চিম উপকূলীয় বন্দর নগরী নেগোম্বো ছেড়ে শত শত মুসলমান পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

-এএ