মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আসামে হিন্দু-মুসলিম এক হয়ে রক্ষা করলেন পুরনো মিনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের আসামে হাইওয়ে রোডের পাশে পুরানিগুদাম মিনার দাঁড়িয়ে আছে দীর্ঘদিন ধরে। এর মধ্যে রয়েছে একটি মসজিদও। প্রাচীন এই মিনারটি কখন যেন এলাকার মানুষের অস্তিত্বের সঙ্গেই জড়িয়ে গেছে। তাই জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য মিনার ভাঙার কথা হতেই একযোগে প্রতিবাদে গর্জে উঠল হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ই। তাদের উদ্যোগেই শেষ পর্যন্ত রক্ষা পেল মিনার।

১৮২৪ সালে তৈরি হয় পুরানিগুদাম মিনার। ২০১৫ সালে প্রথম মিনারটি ভেঙে ফেলার কথা ওঠে। হিন্দু-মুসলিম যাবতীয় ভেদাভেদ ভুলে মিনার রক্ষায় এগিয়ে আসে সবাই। কিন্তু মিনার বাঁচানো সম্ভব নয় বলে জানিয়ে দেয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ।

শুরু হয় ক্রাউড ফান্ডিং, সোশ্যাল মিডিয়ায় প্রচার। তাদের আন্দোলন অবশেষে নজরে পড়ে হরিয়ানার একটি ইঞ্জিনিয়ারিং ফার্মের। তাদেরই সহযোগিতায় বিশেষ প্রযুক্তির সাহায্যে ভিত থেকে তুলে ৭০ ফুট সরানো হচ্ছে মিনারটিকে।

এই কাজে খরচ পড়ছে আট লক্ষ টাকা। প্রশাসন নয়, পুরোটাই সাধারণ মানুষের উদ্যোগে সম্ভব হয়েছে বলে জানালেন স্থানীয় বাসিন্দা চিত্তরঞ্জন বোরা। তিনিই প্রথম মিনার ভাঙার বিরুদ্ধে জনমত গড়ে তোলার কাজে নামেন।

সূত্র : এই সময়

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ