মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সংযুক্ত আরব আমিরাতে ভিক্ষাবৃত্তি বিরোধী আইন পাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভিক্ষাবৃত্তি বিরোধী আইন পাস করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি পবিত্র রমজান মাস উপলক্ষে নতুন এক আইনে বলেছে, কেউ ভিক্ষা করলে তাকে জেলে যেতে হবে, সেইসঙ্গে দিতে হবে জরিমানা।

আরব আমিরাতের বাসিন্দাদের সতর্ক করে বলা হয়েছে রমজানে মাসে কি করা যাবে এবং কি করা যাবে না। সেইসঙ্গে ভিক্ষাবৃত্তি বিরোধী ফেডারেল আইন সম্পর্কেও সতর্কতা জারি করা হয়েছে।

গত বছরে পাস হওয়া ভিক্ষাবৃত্তি বিরোধী এ আইন সম্পর্কে বলা হয়, কেউ ভিক্ষা করলে তাকে তিন মাসের জেল ও বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১হাজার টাকা জরিমানা দিতে হবে। দেশটির ফেডারেল ন্যাশনাল কাউন্সিল এ ঘোষণা দেয়।

দেশটি আসন্ন রমজান মাস উপলক্ষে এ আইনটি নতুন করে সংস্কার করে। জানা যায়, ভিক্ষাবৃত্তি শূন্যের কোঠায় আনতে দেশটি তা করেছে।

এছাড়া খবরে বলা হয়েছে, যারা এসব ভিক্ষুকদের দল পরিচালনা করে ও যারা এসব ভিক্ষুকদের তাদের কাছে সরবরাহ করে তাদের ছয় মাসের জেল ও বাংলাদেশি মুদ্রায় ২২ লাখ টাকা জরিমানা দিতে হবে।

সূত্র: খালিজ টাইমস।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ