শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

স্পেনে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্পেনের রাজধানী মাদ্রিদে ঢাকা এসোসিয়েশন স্পেন কর্তৃক 'তাফসিরুল কুরআন মাহফিল ও রমজানের তাৎপর্য ও আমাদের করণীয়' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৯ এপ্রিল (সোমবার) লাভাপিসের বায়তুল মোকারম জামে মসজিদে সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রাত ১টা পর্যন্ত এ তাফসীর মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বায়তুল মোকারম বাংলাদেশ জামে মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে ও বায়তুল মোকারম বাংলাদেশ মসজিদের ইমাম ও খতীব মাওলানা শেখ মোহাম্মদ হাসান এর পরিচালনায় আলোচনার শুরুতে সালাম পত্রিকার সম্পাদক আব্দুস সালামের পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কানাডার টরোন্টো জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আসলাম উদ্দিন আল আজহারী।

মাওলানা আসলাম উদ্দিন আল আজহারী বলেন, রমজান মাস হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ককে নিবিড় করার মাস। সিয়াম, তারাবিহ, সেহরি ও ইফতার সহ প্রত্যকটি আমল আল্লাহর সাথে সম্পর্ক গড়ার এক একটি মাধ্যম। এগুলো দ্বারা আল্লাহর সাথে গভীর সম্পর্ক পয়দা হয়। আল্লাহর সাথে যত বেশি সম্পর্ক হবে তাক্বওয়া তথ বেশি অর্জিত হবে। সুতরাং পুরা রমজান মাসব্যপি এই আমলগুলার মাধ্যমে তাক্বওয়ার চর্চা করতে হবে। আর এটিই হচ্ছে রমজানের শিক্ষা।

অনুষ্ঠানে বক্তারা আমাদের জীবনে রমজানের তাৎপর্য তুলে ধরে পবীত্র রমজানে নেক আমলের বিভিন্ন পন্থার বিষয়ে আলোচনা করেন।

আলোচনা সভায় মাদ্রিদের বসবাসরত ধর্মপ্রাণ প্রবাসী মুসাল্লিরা উপস্থিত ছিলেন। মাহফিলে ইসলামিক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ