শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

ইসরায়েলে হামাসের ৯০টি রকেট নিক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অন্তত ৯০টি রকেট নিক্ষেপ করেছে হামাস। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি শনিবার গাজা উপত্যকা থেকে এ হামলা চালানো হয়েছে। রকেট নিক্ষেপের পাল্টা পদক্ষেপ হিসেবে গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। খবর এপি-র।

ইসরায়েলের সেনাবাহিনী জানায়, বেশ কয়েকটি রকেট তাদের আয়রন ডোম রকেট প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। গাজা সীমান্তের কাছাকাছি সবগুলো সড়ক বেসামরিক চলাচলের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, দক্ষিণাঞ্চলে তারা বোমা নিষ্ক্রিয়কারী দলকে পাঠিয়েছে। পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইসরায়েলি চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আভিব কোচাবি শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে বৈঠক ডেকেছেন।

এ দিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় ২২ বছরের এক ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত চার জন। তবে হামাসের রকেট হামলায় ইসরায়েলে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার গাজা সীমান্তে সাপ্তাহিক বিক্ষোভের সময় ইসরায়েলি গুলিতে দুই ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন। এ সময় ইসরায়েলি সেনাদের ওপরও হামলা হয়। এতে দুই ইসরায়েলি সেনা আহত হয়েছেন। তবে কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ