শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

ঘূর্ণিঝড় ফণীর আঘাদের পর ভারত সীমান্তে তীব্র ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘূর্ণিঝড় ফণীর রেশ কাটতে না কাটতেই ভারত সীমান্তে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে।

আজ শনিবার বিকাল ৪টা ৩৩ মিনিটে ভারতের নাগাল্যান্ডের মন থেকে ৯৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এ ভূমিকম্প অনুভূত হয়।

কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৪। এছাড়া কম্পনের উৎসস্থলের গভীরতা ছিল ১০০ কিলোমিটার। এই ভূমিকম্পে ভারত ও মিয়ানমারে প্রভাব পড়েছে।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ভারতীয় আবহাওয়াবিদরা ৮ মাত্রার কম্পন হতে পারে বলে আগে থেকেই সতর্ক করেছিলেন।

২ মে সতর্কবার্তায় বলা হয়, সৌরজগতের অবস্থানগত কিছু পরিবর্তনের জন্য পৃথিবীতে এই ভূমিকম্প দেখা দিতে পারে। বৈজ্ঞানিক পরিভাষায় একে বলা হচ্ছে ক্রিটিক্যাল জিওমেট্রি।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস শনিবার বিকাল ৩টার পর জানান,‘সন্ধ্যার পর ফনি বাংলাদেশের বাইরে ভারতের আসামের দিকে যাবে। তবে ফনির প্রভাবে দক্ষিণাঞ্চলে বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে রোববারও সারা দেশে বৃষ্টিপাত হবে বলে জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ