শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

যুক্তরাষ্ট্রে ১৩৬ যাত্রী নিয়ে উড়োজাহাজ নদীতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ‘বোয়িং ৭৩৭’ উড়োজাহাজ রানওয়ে ছেড়ে নদীতে গিয়ে পড়েছে। উড়োজাহাজে ১৩৬ জন যাত্রী ছিলেন। বিমানটি কিউবার গুয়ানতানামো বে থেকে এসে রানওয়ের শেষ প্রান্তে অবস্থিত সেন্ট জোনস নদীতে গিয়ে পড়ে।

গতকাল শুক্রবার রাতে জ্যাকসনভিলের নেভাল এয়ার স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নৌবাহিনীর নিরাপত্তা ও জরুরি উদ্ধার কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

জ্যাকসনভিলের মেয়র লেনি কারি এক টুইটে বলেন, এটি মূলত বাণিজ্যিক উড়োজাহাজ। এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি। উদ্ধারকর্মীরা পানিতে উড়োজাহাজের জ্বালানি ছড়িয়ে পড়ার বিষয়টি নিয়ন্ত্রণে কাজ করছেন।

উড়োজাহাজটিতে ১৩৬ জন যাত্রী ও সাতজন ক্রু ছিলেন। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বলেছে, এ ঘটনায় কেউ নিহত হয়নি তবে দুজন সামান্য আহত হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ