রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

মালয়েশিয়ার জনপ্রিয় নাট্য পরিচালকের ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার জনপ্রিয় নাট্যকার ও প্রযোজক মাইকেল অ্যাং হাই সুই। এক বছর আগে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তবে মানুষ যেন বিভ্রান্ত না হয় সে জন্য তিনি মসজিদে নামাজ আদায় করতে যাননি। আর সে কারণে ইসলাম গ্রহণের এক বছর পর তিনি নিজের এ বিষয়টি মানুষের কাছে প্রকাশ করেন।

ইসলাম গ্রহন করলেও তিনি নাম পরিবর্তন করেননি। এখনো তার পুরতন নাম ধারণ করে আছেন। গত বছর রোজা পালন করেছিলেন মাইকেল অ্যাং। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ইসলাম গ্রহণের বিষয়টি ভাইরাল হয়েছিল।

ইসলাম গ্রহণ প্রসঙ্গে মাইকেল অ্যাং ইন্সটাগ্রামে বলেন, আমি ইসলামে প্রবেশকারী নতুন শিশু। আমি যদি ইসলামে কোনো ভুল করি, তবে আমাকে সংশোধন করে দিন। আমার জন্য দোয়া করুন আমি যাতে ভালোভাবে নিজেকে পরিবর্তন করতে পারি। আমার ইসলাম গ্রহণের বিষয়টি গোপন রাখায় আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী।

তিনি আরও বলেন, আমার ইসলাম গ্রহণ ছিল একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে আমার সঙ্গে (আল্লাহর) সৃষ্টিকর্তার এবং আমার প্রিয়জনদের। আলহামদুলিল্লাহ! সব প্রশংসা আল্লাহর জন্য, আমি এখন মালয়েশিয়ার সবাইকে আমার ইসলাম গ্রহণের বিষয়টি জানাতে প্রস্তুত। আমি এক বছর আগেই ইসলাম গ্রহণ করেছি।

মাইকেল অ্যাং নিয়মিত ধর্মীয় শিক্ষকের কাছে ইসলাম সম্পর্কে বিভিন্ন বিষয় শিখছেন এবং জুমার নামাজ পড়তে শুরু করেছেন।

মাইকেল অ্যাং-এর ইসলাম গ্রহণে অনেক অভিনেতা এবং গায়ক তাকে অভিনন্দন জানান। এদের মধ্যে ফাত্তাহ আমিন, আলিফ সাত্তার, আরিল জাফর, সাহারুল রিজওয়ান, খাই বাহার, শুকরি ইয়াহইয়া, ফিজো ওমর ও ইজ্জু ইসলাম প্রমুখ রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ