শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

ট্রাম্পের মুখোশ পরে দোকান লুট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেহারার মত মুখোশ পরে অস্ট্রেলিয়ার একটি দোকান লুট করেছে এক চোর। কুইন্সল্যান্ড শহরের একটি শপিং সেন্টারে এ ঘটনাটি ঘটে। পুলিশ তাকে এখনো আটক করতে পারেনি বলে জানা যায়।

শপিং সেন্টারের সিসিটিভিতে ধারণকৃত ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি (চোর) নিজের চেহারা ঢাকতে ট্রাম্পের চেহারার আদলে মুখোশ ব্যবহার করেন। চোরের গায়ে ছিল নাইকো ব্র্যান্ডের কালো হুডেড জাম্পার, সাদা জুতা ও কালো ট্র্যাক প্যান্ট।

দেশটির পুলিশের দেয়া এক বিবৃতিতে জানা যায়, রোববার ভোরে কুইন্সল্যান্ড শহরের একটি শপিং মলে এই ঘটনা ঘটে। চোর প্রথমে কয়েকটি দোকানের কাচের দরজা ও জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে চুরি করে।

চুরির আলোচনাকে ছাড়িয়ে এখন ডোনাল্ড ট্রাম্পের মুখোশ ব্যবহারের বিষয়টি মানুষের মুখে মুখে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এটা নিয়েই বেশি আলোচনা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ