রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

‘মুসলিম দেশগুলোর উচিত কুরআনের শিক্ষা উপলব্ধি ও বাস্তবায়ন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ৪০ বছরে পবিত্র কুরআনের দিক-নির্দেশনা অনুযায়ী কাজ করা এবং পাশ্চাত্যের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে তার দেশের অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতি সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পবিত্র রমজানের শুরুতে গত সোমবার সন্ধ্যায় পবিত্র কুরআন তেলাওয়াতের এক ধর্মীয় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

খামেনি বলেন, ‘বিশ্ব মানবতা বিশেষ করে মুসলিম দেশগুলোর জন্য এখন সবচেয়ে বড় প্রয়োজন কুরআনের শিক্ষা উপলব্ধি করে তা দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করা।’

তিনি আরও বলেন, ‘এই কুরআনের শিক্ষা অনুযায়ী সাম্রাজ্যবাদী, কাফের ও শয়তানি শক্তিগুলোর ষড়যন্ত্র ও আগ্রাসনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘মুসলিম বিশ্বের বর্তমান সমস্যা ও সংকটের প্রধান কারণ কোরআনে কারিমের শিক্ষা না জানা এবং সে অনুযায়ী আমল না করা।’

সোমবারের অনুষ্ঠানে ইরানের বিশিষ্ট ক্বারীদের পাশাপাশি শিক্ষানবিশ ক্বারী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

কেপি