রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

মিয়ানমারে বিমানবন্দরে দুর্ঘটনার কবলে বাংলাদেশি বিমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের ইয়াঙ্গুনে খারাপ আবহাওয়ার কারণে রানওয়ে থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। এতে হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি।

বুধবার (৮ মে) সন্ধ্যা ৬টার দিকে অবতরণের সময় বিমানের ড্যাশ-৮ উড়েোজাহাজ রানওয়ে থেকে সেটি ছিটকে পড়ে।  মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য মিয়ানমার টাইমস এ তথ্য জানিয়েছে।

দ্য মিয়ানমার টাইমসের দেয়া ছবিতে দেখা যায়, বিমানটি ইয়াঙ্গুন বিমানবন্দরে রানওয়ের পাশে ঘাসে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে।

মিয়ানমারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মমকর্তারা এ তথ্য নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। ড্যাশ-৮ উড়োজাহাজটি  ৭৪ জন যাত্রী ধারণে সক্ষম।

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, ১৭ জন যাত্রী ছিল, ১৫ জন আহত হয়েছেন। একজন গুরুতর আহত। তার পা ভেঙে গেছে। সবাইকে ইয়াংগুনের নর্থ ওকলাপা হসপিটালে ভর্তি করা হয়েছে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ