শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর তেল যুক্তরাষ্ট্রের, দাবি ট্রাম্পের ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে?

আফগানিস্তানে মার্কিন ত্রাণ সংস্থার কার্যালয়ে তালেবানের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের রাজধানী কাবুলে কাউন্টারপয়েন্ট ইন্টারন্যাশনাল নামে একটি মার্কিন ত্রাণ সংস্থার কার্যালয়ে হামলা চালিয়েছে তালেবান।

বুধবার (৮ মে) এ হামলায় অন্তত ৫ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে। খবর বিবিসি-এর।

খবরে বলা হয়, আত্মঘাতী গাড়িবোমা নিয়ে তালেবান সদস্যরা সংস্থাটির কার্যালয়ের ভেতরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়। পাঁচ হামলাকারীই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। হামলার পর অন্তত ২০০ জন কর্মীকে কার্যালয় থেকে বের করে নেয়া হয়েছে।

তালেবানের দাবি, কাউন্টারপয়েন্ট ইন্টারন্যাশনাল এনজিওটি ক্ষতিকর পশ্চিমা কর্মকাণ্ডে যুক্ত ছিল।

কাতারে যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যকার শান্তি আলোচনার ষষ্ঠ পর্ব চলাকালে এই হামলা হলো। ১৮ বছরের যুদ্ধের ইতি টানতে এ আলোচনা চলছে।

এএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ