শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

কাতারে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারের আলাদিয়া শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা লিটন (২০) নামের এক তরুণসহ আরো তিন বাংলাদেশি নিহত হয়েছেন। জানা গেছে, এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরগোলাবাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন লিটন। তিনি অনেক স্বপ্ন নিয়ে পরিবারের ভাগ্য বদলাতে দু্ই বছর আগে পাড়ি জমিয়েছিলেন কাতারে। থাকতেন কাতারের আলাদিয়া শহরে।গতকাল সেখানেই তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হোন।

জানা গেছে, এ সড়ক দুর্ঘটনায় আহত বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তারা সকলেই পেশায় ছিলেন শ্রমিক।

মারা যাওয়া বাংলাদেশি লিটনের বাবার নাম মৃত মোকাদ্দেস ফকির। নিহত হওয়া বাকি দুজন টাঙ্গাইল ও যশোর জেলার বাসিন্দা বলে জানা গেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ