মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

ঢাবিতে গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে গাছ থেকে নিচে পড়ে এক শিক্ষার্থী মারা গেছেন।গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে জগন্নাথ হলের ভেতরে ডাব পাড়তে গিয়েছিলেন তিনি।

এ সময় পা পিছলে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত শিক্ষার্থীর নাম বরুণ বিশ্বাস। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী। তিনি বলেন, আমাদের এক শিক্ষার্থী ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আহত হয়েছে। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছে।

এদিকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, নিহত বরুণ বরিশালের উজিরপুর থানার বুদ্ধিরশ্বর বিশ্বাসের ছেলে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ