মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

খালেদাকে মুক্তি দিলে শান্তি ফিরবে: জাফরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম; দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিলে দেশে গণতন্ত্র ও শান্তি ফিরে আসবে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে মজুলম জননেতা মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি একথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী আরো বলেন, 'আসন্ন ঈদুল ফিতরের আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করছি। দেশের গণতন্ত্রের স্বার্থে তাকে জামিন দেয়া দরকার।

খালেদাকে মুক্তি দিলে দেশে গণতন্ত্র ফিরে আসবে, দেশে শান্তি ফিরে আসবে।’ দেশের মানুষ নিরাপদে রাস্তায় চলতে চায় দাবি করে তিনি বলেন, ‘বাংলাদেশ এমন একটি রাষ্ট্রে পরিণত হয়েছে যেখানে খুন, গুম হত্যা, ধর্ষণ অহরহ ঘটছে। স্কুলের ছাত্রীরা এমনকি মাদরাসাছাত্রীরাও রাস্তাঘাটে চলতে পারছে না।

শুধু তাই নয়, নার্সরা পর্যন্ত নিরাপদে বাড়ি ফিরতে পারে না। নিরাপদে-নির্ভয়ে রাস্তায় চলাচল করতে পারি না। গাড়ি এসে চাপা দিয়ে যায়। এর থেকে দেশের জনগণ মুক্তি চায়। একটু শান্তিতে নিরাপদে রাস্তায় চলতে চায় মানুষ।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ