মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

বিশ্বের বিভিন্ন দেশে রমজানে পণ্যের দাম কমলেও বাংলাদেশে বাড়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের বিভিন্ন দেশে ধর্মপ্রাণ মুসল্লিরা রমজান মাসের রোজা পালন করছেন। প্রতি বছর রমজান এলেই বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম বাড়ে। আর বিশ্বের বিভিন্ন দেশে এ চিত্র পুরোই উল্টো। তারা ১১ মাস ব্যবসা করে আর রমজান মাসে ছাড় দিয়ে মূল্য কমিয়ে দেয়।

মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ এশিয়ার দেশ মালয়েশিয়ায়ও রমজান মাসে এলে বিভিন্ন পণ্যের দাম কমানো হয়।

আরব আমিরাতের বাজারে নিত্যপণ্যে মূল্যছাড়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের ভোক্তা সুরক্ষা বিভাগ কিছু কিছু পণ্যে ৫০ শতাংশের ওপরে ছাড় ঘোষণা করেছে। পুরো রমজান মাসজুড়ে বিভিন্ন পণ্যের ওপর এই মূল্যছাড় বলবৎ থাকবে।

সৌদি আরবের বিভিন্ন পণ্য সরবরাহ কোম্পানি রমজানে ১২ হাজার পণ্যে মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে। খাদ্যপণ্যে সর্বোচ্চ ৭৭ শতাংশ এবং খাদ্যপণ্য না হলে সর্বোচ্চ ৫০ শতাংশ মূল্যছাড় দেবে তারা।

এছাড়া তেলসমৃদ্ধ দেশ কাতারে ৫০৩টি ভোগ্য পণ্যে রমজান উপলক্ষ্যে মূল্যছাড় দেয়া হয়েছে। রমজানের পাঁচদিন আগে থেকে হ্রাসকৃত মূল্যে এসব ভোগ্যপণ্য কিনতে পারছে সেখানকার ভোক্তারা।

এশিয়ার দেশ মালয়েশিয়ায় ১০টি ভোগ্যপণ্য নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। এর মধ্যে রয়েছে আটা, চিনি, মুরগির মাংস, মুরগির ডিম, মটরশুঁটি ও নারকেল।

অন্যদিকে রমজান মাস এলেই বাংলাদেশে বিভিন্ন ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি পায়। অধিক মুনাফার আশায় অনেক ব্যবসায়ী কেবল রমজান মাসকে টার্গেট করে নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের দাম বাড়ায়।

তাই পুরো রমজানজুড়ে ছোলা, চিনি, ডিম, দুধ, মাছ, মাংস, খেজুর, ‍মুড়ি ও ফলসহ বিভিন্ন পণ্য অতিরিক্ত দামে কিনতে হয় বাংলাদেশের মানুষজনকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ