রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

লাহোরে দরগায় বোমা হামলার ঘটনায় আটক ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের রাজধানী লাহোরে আত্মঘাতী বোমা হামলায় জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পাকিস্তান পুলিশ।

শুক্রবার (১০ মে) স্থানীয় সময় বিকেলে লাহোরের গরহি শাহুতে এক বিশেষ অভিযান চালিয়ে চার অভিযুক্তকে আটক করা হয়।

এর আগে গত বুধবার (৮ মে) স্থানীয় সময় সকালে লাহোরের একটি মাজারে এ আত্মঘাতী বোমা হমলার ঘটনা ঘটে। এতে পুলিশসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন অর্ধশতাধিক লোক। কর্তৃপক্ষের দাবি হামলায় নিহতদের অর্ধেকই পুলিশ অফিসার।

লাহোর পুলিশের এক কর্মকর্তা বলেন, হামলায় অভিযুক্ত আটক চারজনের মধ্যে একজন রিকশাওয়ালা। আমাদের কাছে তথ্য আছে, সে দিন সুইসাইড বোম্বারকে সেই রিকশাওয়ালাই দাতা দরবারের দরগায় পৌঁছে দিয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ