রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

পানামায় ৬.১ মাত্রার ভূমিকম্প, আহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পানামায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববারে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, কোস্টারিকার সীমান্তের কাছে এবং সান্তা ক্রুজ শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত দেশের পশ্চিমাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ওই ভূমিকম্পের গভীরতা ছিল ৩৭ কিলোমিটার।

জানা যায়, পুয়ের্তো আর্মুয়েলসে একটি বাড়ির ছাদ ধসে পড়ার ঘটনায় এক নারী আহত হয়েছেন। ভূমিকম্প থেকে কোন সুনামি সতর্কতা জারি করেনি প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার।

দেশটির প্রেসিডেন্ট হুয়ান কার্লোস ভেরেলা টুইট বার্তায় জানিয়েছেন, ভূমিকম্পের আঘাতে বেশ কিছু বাড়ি-ঘর এবং দোকানের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ