সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

মা সমবেদনা, রহমত ও আত্মোৎসর্গের প্রতীক: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মা দিবস উপলক্ষে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, মা হচ্ছে সমবেদনা, রহমত এবং আত্মোৎসর্গের প্রতীক। তুরস্কের গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এরদোগান বলেন, একটি সমাজে শান্তি প্রতিষ্ঠায় মায়ের ভূমিকা অনস্বীকার্য।

বার্তায় তিনি আরো বলেন, আমাদের মায়েরা আমাদের ভালোবাসতে, সম্মান করতে, সংহতি স্থাপন করতে, সহনশীলতা দেখাতে এবং সুখ-দুঃখ ভাগাভাগি করতে শেখান। আর এ গুণাবলি একটি দেশে আনন্দ এবং শান্তি প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখে।

মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত-উল্লেখ করে এরদোগান বলেন, মা হচ্ছে সন্তানের শক্তির উৎস, প্রথম শিক্ষক ও নিরাপদ স্বর্গ। প্রসঙ্গত সারাবিশ্বে মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মা দিবস হিসেবে পালিত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ