মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

হেলমেট না পরায় জরিমানা করা হল প্রধানমন্ত্রীকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মোটরসাইকেল চালানোর সময় হেলমেট না পরায় কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনকে জরিমানা করা হয়। খবর স্থানীয় সংবাদমাধ্যম খেমার টাইমসের।

গত ১৮ জুন মোটরসাইকেল চালানোর সময় হেলমেট না পরায় তাকে জরিমানা করা হয় বলে জানায় স্রে অ্যাম্বেল জেলার পুলিশ।

গত বুধবার ট্রাফিক আইনের লঙ্ঘন করে হুন সেন হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ কারণে কোহ কং প্রদেশের পুলিশ তাঁকে ১৩০ বাথ জরিমানা করে।

তাকে জরিমানার অর্থ রাজধানী নম পেনে গিয়ে পরিশোধের জন্য অনুরোধ করেন পুলিশ কর্মকর্তা সুন নেম। পরে এই ভুলের জন্য তিনি জনগণের কাছে ক্ষমাও চেয়েছেন। মাত্র ২৫০ মিটার রাস্তা হেলমেট ছাড়া গিয়েছিলেন হুন সেন।

হুন সেন তাঁর ফেসবুক পেজে জানান, কম্বোডিয়ার সংসদীয় আইন অনুযায়ী মোটরসাইকেলের নম্বর প্লেট না থাকা বা হেলমেট ছাড়া বাইক চালানো ট্রাফিক আইনের লঙ্ঘন। রাজনীতিকই হোন বা প্রধানমন্ত্রী, আইন সবার জন্যই সমান।

হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালানোয় তিনি যেমন দোষী তেমনি মোটরসাইকেলের নম্বর প্লেট না থাকায় এর মালিকও সমানভাবে দোষী।

তিনি নিজেই গিয়ে শুধু তাঁর জরিমানার অর্থ নয়, মোটরসাইকেলের মালিকের সমপরিমাণ জরিমানাও পরিশোধ করবেন। প্রধানমন্ত্রীর মতো ক্ষমতাশালী ব্যক্তির ক্ষেত্রেও কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ না করায় কোহ কং রাজ্য পুলিশকে ধন্যবাদও জানিয়েছেন হুন সেন।

-এটি