মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

নতুন আইনে পণ্যের ভ্যাট বাড়বে না: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হলেও এবারের বাজেটে কোনো পণ্যের ভ্যাট বাড়বে না বলে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

আজ মঙ্গলবার সকালে জাতীয় রাজস্ব বোর্ড ও এফবিসিসিআইয়ের বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

নতুন বাজেটের আগে ভ্যাট আইন নিয়ে ফেডারেশন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নেতাদের সঙ্গে মতবিনিময় করে জাতীয় রাজস্ব বোর্ড।

এফবিসিসিআইয়ের দাবি ছিলো বাজেটের আগেই প্রস্তাবিত ভ্যাট আইনের বিষয়বস্তু প্রকাশ করা। তবে অর্থমন্ত্রী বলেন, সংসদে বাজেট পেশের আগে ভ্যাট আইনের বিস্তারিত জানানো সম্ভব নয়।

নতুন আইনে ব্যবসায়ীদের জন্য উদ্বেগজনক কিছু থাকবে না বলেও আশ্বাস দেন তিনি। জাতীয় রাজস্ব বোর্ডের অবস্থান ও অর্থমন্ত্রীর আশ্বাসে সন্তোষ জানান ব্যবসায়ী নেতারা।

মতবিনিময় সভায় জানানো হয় নুতন ভ্যাট আইন ১ জুলাই থেকে কার্যকর হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ