শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

উত্তরখানে মা-মেয়ে-ছেলের মৃত্যু রহস্য নিয়ে নতুন তথ্য ফরেনসিকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর উত্তরখানের ময়নারটেক এলাকার এক বাসা থেকে মা-মেয়ে ও ছেলের মৃত্যুর কারণ বিষয়ে নতুন তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসক সোহেল মাহমুদ।

১৩ মে তিনজনের ময়নাতদন্ত শেষে সোহেল মাহমুদ জানান, ওই তিনজনকে হত্যা করা হয়েছে। দুইজনকে শ্বাসরোধে ও একজনকে গলাকেটে হত্যা করা হয়। অন্তত ৭২ ঘণ্টা আগে তাদের মৃত্যু হয়।

উত্তরখানের ওই বাসা পরিদর্শন শেষে ফরেনসিক মেডিসিনের এই চিকিৎসক জানান, ওই তিনজনের মধ্যে দুইজনকে হত্যার পর একজন আত্মহত্যা করেছেন।

ওই চিকিৎসকের ধারণা, মা হয়ত দুই সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন অথবা ছেলে তার মা ও বোনকে হত্যার পর আত্মহত্যা করেছেন।

গতকাল মঙ্গলবার (১৪ মে) উত্তরখানের ওই বাসা পরিদর্শন করেন ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল। এর পরদিন বুধবার (১৫ মে) বেলা ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. সোহেল মাহমুদ।

সোহেল মাহমুদ বলেন, ‘ঘটনাস্থল এবং পুলিশের বর্ণনা অনুযায়ী দেখা যায়, দরজা লক ছিল ও ভেতর থেকে ছিটকানি মারা ছিল। শাবল দিয়ে তা ভাঙা হয়েছে। দুইটি কক্ষের বিছানায় রক্ত ও বমি পাওয়া গেছে। সেগুলো সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য সিআইডিতে দেওয়া হয়েছে।’

ঢামেকের এই চিকিৎসক বলেন, ‘ডাইনিং টেবিলে কীটনাশকের বোতল ও ঘুমের ওষুধের প্যাকেটে দুটো ওষুধ পাওয়া গেছে। ওই প্যাকেটে দশটি ট্যাবলেট থাকার কথা ছিল। আটটি নেই। পুলিশ দুটি ছুরি ও একটি বটি জব্দ করেছে। তা থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ