মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

ভূমধ্যসাগরে নৌকাডুবি: মানবপাচারে জড়িত পাঁচজন শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির শিকার বাংলাদেশিদের পাচারের সঙ্গে জড়িত হোতাসহ পাঁচজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, জীবিত উদ্ধার হওয়া ১৪ বাংলাদেশির সঙ্গে কথা বলে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা এসব দালালদের খোঁজ পেয়েছেন। এছাড়া সিলেট থেকে যারা গেছেন, তাদের পরিবারের সদস্যরাও বেশ কিছু দালালকে চিহ্নিত করেছেন।

চক্রের হোতা নোয়াখালীর তিন ভাই। এছাড়া মাদারীপুরের আরও দুইজন আছে। তদের বিষয়ে আমরা বিস্তারিত খোঁজ-খবর নিচ্ছি। তবে সন্দেহভাজন ওই পাচারকারীদের নাম পরিচয় প্রকাশ করেননি মন্ত্রী।

-এএ