শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

‘মোদীকে নিচ আদমি বলেছিলাম, ঠিকই বলেছিলাম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ২০১৭ সালের ডিসেম্বরে ‘নিচ আদমি’ বলেছিলেন। সেই মন্তব্যের জেরে কংগ্রেসের প্রধান সদস্যপদ থেকে বহিষ্কৃত হন দলের বর্ষীয়ান নেতা মণিশঙ্কর আয়ার। মঙ্গলবার তার সেই মন্তব্যকে ‘ভবিষ্যদ্বাণী’ আখ্যা দিলেন আয়ার।

‘রাইজিং কাশ্মীর’ পত্রিকার জন্য লেখা এবং ‘দ্য প্রিন্ট’-এ পুনঃ প্রকাশিত তার একটি প্রতিবেদনে আয়ার বলেন, “মনে আছে, ৭ ডিসেম্বর ২০১৭ সালে আমি তাকে কীভাবে বর্ণনা করেছিলাম? আমার কথাটা কি ভবিষ্যদ্বাণীর মতো শোনাচ্ছে না?”

আয়ার এবার মোদীকে “সবচেয়ে অশ্লীলভাষী প্রধানমন্ত্রী” আখ্যা দিয়ে বলেছেন, ২৩ মে তাকে “উৎখাত” করবে দেশের জনতা।

জওহরলাল নেহরু এবং মোদীর শিক্ষাগত যোগ্যতার মধ্যে তুলনা করে আয়ার প্রধানমন্ত্রীর “স্তম্ভিত করে দেওয়ার মতন অশিক্ষিত দাবি”-কেও আক্রমণ করেন, যার নেপথ্যে রয়েছে মোদীর সাম্প্রতিক মন্তব্য যে তিনি আকাশ মেঘলা থাকাকালীন ভারতীয় বিমান বাহিনীকে বালাকোট বিমান হানার নির্দেশ দেন, যাতে ভারতীয় বিমান পাকিস্তানের র‍্যাডারে ধরা না পড়ে।

“এটা আমাদের বীর বায়ুসেনা, সর্বোপরি চিফ অফ এয়ার স্টাফের অপমান। মোদী কি তাঁর সবচেয়ে উচ্চপদস্থ বিমান কর্মকর্তাদের বোকা ভাবেন যে এই ধরনের হাস্যকর অবৈজ্ঞানিক রাবিশ তাদের সামনে বলেছেন? এবং তারাও কি এতটাই দুর্বলচিত্ত যে এরকম একজন শূন্যমস্তিষ্ক প্রধানমন্ত্রীকে সংশোধন করার সাহস পেলেন না?” লেখেন আয়ার।

আইএনএস বিরাট ইস্যুতে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে করা মোদীর কটাক্ষ প্রসঙ্গে আয়ারের প্রশ্ন, কেন তৎকালীন উচ্চপদস্থ নৌসেনা কর্মকর্তারা তাঁর বক্তব্য খণ্ডন করা সত্ত্বেও নিজের অভিযোগ তুলে নেননি প্রধানমন্ত্রী। আয়ার আরও লিখেছেন, “মোদীকে সাবধান করে দেওয়া উচিত, যে উনি আমাদের সেনাবাহিনী এবং সিআরপিএফ শহীদদের আত্মত্যাগের সুবিধে নেওয়ার চেষ্টা করে যে নোংরা নির্বাচনী প্রচার চালাচ্ছেন, তা রাষ্ট্রবিরোধী।”

আয়ারের মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে তাকে কংগ্রেসের “রত্ন” আখ্যা দিয়ে বিজেপি নেতা তথা পুরী লোকসভা কেন্দ্রের প্রার্থী সম্বিৎ পাত্র টুইট করেন, “অবশেষে গান্ধী পরিবারের রত্ন (মণি)-ও এই লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীর ‘ভালবাসার রাজনীতি’-তে নিজের অবদান রাখলেন।” পাশাপাশি বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালভিয়া টুইট করেন, “স্যাম পিত্রোদা সবার নজর কাড়ছেন, এতেই মর্মাহত হয়ে পড়ে অদম্য মণিশঙ্কর আয়ার পিত্রোদার এক কাঠি ওপরে যাবেন ঠিক করে নিলেন…প্রধানমন্ত্রী সম্বন্ধে তাঁর’ ‘নীচ’ মন্তব্যের পুনরাবৃত্তি করে তা সমর্থন করলেন!”

বিজেপির মুখপাত্র জিভিএল নরসিমহা রাও আরেকটি টুইটে বলেন, “প্রধান দুর্মুখ আয়ার” নিজের ২০১৭-র মন্তব্যকে সমর্থন করছেন। “সেসময় ক্ষমা চেয়ে নিজের দুর্বল হিন্দির দোহাই দিয়েছিলেন আয়ার। এখন বলছেন ভবিষ্যদ্বাণী। কংগ্রেস গত বছর তাঁর বরখাস্তের আদেশ তুলে নেয়। কংগ্রেসের দুমুখো নীতি এবং ঔদ্ধত্য আরও একবার প্রকাশ্যে।”

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ