শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

ঠাকুরগাঁওয়ে সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্মাই সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতী সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ শুক্রবার ভোর রাতে সীমান্তের ৩৮২ পিলার এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। ওই যুবক উপজেলার রত্মাই যুগীবস্তী নয়াবাড়ি গ্রামের জয়নত উদ্দিনের ছেলে মোহাম্মদ হানিফ (৪০) ।

স্থানীয়রা জানান, আজ ভোরে রত্মাই সীমান্তের ৩৮২ পিলার এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন হানিফ। এ সময় ভারতের ১৭১-সোনামতি বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাকে আটক করে নিয়ে যায় ।

এ বিষয়ে ঠাকুরগাঁও-৫০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম সাফিউন নবী বলেন, এ বিষয়ে কথা শুনেছি তবে এখনও নিশ্চিত হতে পারেননি।

এর আগে গত ৫ মে এই উপজেলার বেউরঝাড়ী সীমান্ত থেকে চড়ইগেদী গ্রামে আইন উদ্দিনের ছেলে হাবিলউদ্দিন হাবিলকে বিএসএফ আটক করে নিয়ে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ