শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

দুবাইয়ে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান বিধ্বস্ত হয়ে তিন ব্রিটিশ এবং দক্ষিণ আফ্রিকার এক নাগরিক নিহত হয়েছেন।  আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সির বরাতে দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

বৃহস্পতিবার (১৬ মে) যুক্তরাজ্যের নিবন্ধিত ডায়মন্ড এয়ারক্রাফটের চার সিটবিশিষ্ট ডিএ৪২ নামক বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি পশ্চিম সাসেক্সের শোরহাম বিমানবন্দর ভিত্তিক ফ্লাইট ক্যালিব্রেশন সার্ভিসেসের মালিকানাধীন ছিল।

জানা যায়, একটি মিশনে অংশ নেয়া বিমানটির সব আরোহী নিহত হয়েছেন। বিমানটিতে তিন ব্রিটিশ নাগরিক ও দক্ষিণ আফ্রিকার এক নাগরিক ছিলেন। কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনার পরপরই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এ কারণে বিমানের বেশ কিছু ফ্লাইট নির্ধারিত সময়ের পর ছেড়েছে।

দেশটির সরকারি মিডিয়া অফিস জানায়, বিমানটি হানিওয়েল মালিকানাধীন একটি মার্কিনভিত্তিক বহুজাতিক প্রকৌশল ও মহাকাশযান সিস্টেমের অন্তর্গত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ