মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

মুসলিম অধ্যুষিত কেন্দ্রে বোরকা পরিহিতদের পরীক্ষায় মহিলা বাহিনী চায় বিজেপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফায় মুসলিম অধ্যুষিত কেন্দ্রগুলোতে বোরকা পরিহিত নারী ভোটারদের পরীক্ষায় কেন্দ্রীয় বাহিনীর মহিলা কর্মীদের চেয়েছে বিজেপি। এ নিয়ে শুক্রবার দলটি কমিশনের দ্বারস্থ হয়েছে।

রবিবার শেষ দফায় (৭ম দফায়) দেশটির রাজ্যের ৯ লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। ওইসব কেন্দ্রের অধিকাংশই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়।

বিজেপির জাতীয় সভাপতি রাহুল সিনহা জানিয়েছেন, ‘এই দফায় বেশকিছু বুথ রয়েছে যেগুলো মুসলিম অধ্যুষিত। ওইসব বুথ থেকে প্রায়ই অভিযোগ আসে, পুরুষ ভোটাররা বোরকা পরে জাল ভোট দিয়ে যায়। রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি।

তিনি আরো বলেন, আমরা মহিলা সশস্ত্র বাহিনী চেয়েছি। এতে ভোটদাতাদের ঠিকঠাক তল্লাশি করা যাবে।

আগামীকালের ভোটগ্রহণ পর্বের মাধ্যমে ভারতে লোকসভা নির্বাচনের ভোট পর্ব সমাপ্ত ঘটবে। এরপর আগামী ২৩ মে ভোট গণনার মাধ্যমে নির্বাচনের ফলাফল জানানো হবে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ