বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পটুয়াখালীতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পানিতে ডুবে তিন শিশু মারা যায়। শনিবার উপজেলার গোলখালী ও পানপট্টি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- সিফাত (৬), শাহরিয়ার (৭) ও মৌসুমী (৬)। এর মধ্যে সিফাত গোলখালী ইউনিয়নের গাবুয়া গ্রামের শাহীন মেলকারের ছেলে এবং শাহরিয়ার একই গ্রামের আবুল প্যাদার ছেলে। মৌসুমী পানপট্টি ইউনিয়নের পানপট্টি গ্রামের মো. শাহ জামালের মেয়ে।

পারিবারিক সূত্র জানায়, পুকুরপাড়ে খেলা করছিল শাহরিয়া ও সিফাত। এ সময় পা ফসকে প্রথমে সিফাত পুকুরে পড়ে যায়। পরে সিফাতকে বাঁচাতে শাহরিয়ার এগিয়ে গেলে সেও পানিতে ডুবে যায়। দুই বাড়ির লোকজন শিশুদের দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে। পরে পুকুরে তাদের ভাসতে দেখে। শিশু দুটিকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে পানপট্টি ইউনিয়নের শিশু মৌসুমী খেলতে গিয়ে বাড়ির পুকুরে ডুবে যায়। পরে মৌসুমীকে না দেখে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মৌসুমীর মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ