শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

গোপালগঞ্জে এসিআই'র ১২৬ কেজি ভেজাল লবণ ধ্বংস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আদালতের নির্দেশ অমান্য করে গোপালগঞ্জের দোকানগুলোতে নিষিদ্ধ ৫২ ভেজাল পণ্য বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে এসিআই-এর ১২৬ কেজি লবণ জব্দ করে ধ্বংস করা হয়েছে। এছাড়া পাঁচটি মুদি দোকানের জরিমানা করা হয়েছে।

সোমবার (২০ মে) জেলা শহরের বড় বাজারের বিভিন্ন মুদি দোকানে অভিযান চালিয়ে প্রত্যাহারকৃত ওইসব পণ্য বিক্রির দায়ে এসব জরিমানা করা হয়।

গোপালগঞ্জের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শামীম হাসান জানান, জেলার বিভিন্ন বাজারে আদালতের নির্দেশ অমান্য করে প্রত্যাহারকৃত ৫২টি ভেজাল পণ্য বিক্রি হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় প্রত্যাহারকৃত এসিআই ব্যান্ডের লবণ বিক্রির দায়ে মেসার্স রিয়া স্টোরকে পাঁচ হাজার, মেসার্স সালমান স্টোরকে পাঁচ হাজার, মেসার্স জামান ট্রেডার্সকে দুই হাজার, মেসার্স অরুণ টেলিকমকে দুই হাজার এবং মেসার্স জিল্লাল এন্টারপ্রাইজকে এক হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে ওইসব দোকান থেকে প্রত্যাহারকৃত এসিআই ব্যান্ডের ১২৬ কেজি লবণ জব্দ করে ধ্বংস করা হয় বলেও জানান তিনি।

সে সময় জেলা বাজার কর্মকর্তা মুহাম্মদ আরিফ হোসেন, ক্যাব, গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মোজাহারুল হক বাবলু উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ