শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

‘বিচারাধীন মামলা নিয়ে বিজ্ঞপ্তির ব্যাখ্যা দেবেন সুপ্রিম কোর্ট’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিচারাধীন মামলার সংবাদ প্রকাশ না করার নির্দেশনা দিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তির বিষয়ে যদি ভুল বুঝাবুঝি হয়ে থাকে, সেই ব্যাপারটা তাদের (আপিল বিভাগের বিচারপতিদের) বিবেচনায় আছে বলে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি আশা প্রকাশ করে বলেন, আপনারা অতিদ্রুত এ বিষয়ে ব্যাখ্যা পাবেন।

আজ সোমবার (২০ মে) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, আমার সঙ্গে প্রধান বিচারপতির মাঝে মাঝে কথা হয়েই থাকে। তাই আমার এখানে আসা অস্বাভাবিক কিছু না।

সুপ্রিম কোর্টের দেয়া বিজ্ঞপ্তির বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি নিশ্চয়ই এ বিষয়ে কথা বলেছি। আলাপচারিতা চলছে, কিছুটা (বিজ্ঞপ্তি নিয়ে) যদি ভুল বুঝাবুঝি হয়ে থাকে, সেই ব্যাপারটা তাদের (আপিল বিভাগের বিচারপতিদের) বিবেচনায় আছে। আমার মনে হয়, আপনারা অতিদ্রুত এ বিষয়ে ব্যাখ্যা পাবেন।

গত বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে আদালতে বিচারাধীন মামলার বিষয়ে রিপোর্ট প্রচার ও প্রকাশ করা থেকে বিরত থাকতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন একটি বিজ্ঞপ্তি জারি করে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানীর স্বাক্ষরে বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ইলেক্ট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়া বিচারাধীন মামলা সংক্রান্ত বিষয়ে সংবাদ পরিবেশন/স্ক্রল করছে, যা অনভিপ্রেত।

ব্যাংক ঋণ সংক্রান্ত বিষয়ে ২০১৭ সালের হাইকোর্টের একটি বেঞ্চের দেওয়া আদেশের বিরুদ্ধে ন্যাশনাল ব্যাংকের একটি মামলায় আপিল বিভাগে শুনানিকে কেন্দ্র করে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন সুপ্রিম কোর্টের নজরে আসার পর এই বিজ্ঞপ্তি জারি করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ