রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

মধ্যপ্রাচ্য ‘সঙ্কটে’ ঐক্যের ডাক দিল আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্যপ্রাচ্যে সঙ্কটপূর্ণ সময়ে পারস্য উপসাগরীয় এলাকায় আরবদের মধ্যে ঐক্যের ডাক দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। গত সপ্তাহে দেশটির উপকূলীয় এলাকায় তেলের ট্যাংকারে হামলার ঘটনায় রোববার এ ঐক্যের আহ্বান জানান।

ইয়েনি শাফাকের বরাতে জানা যায়। সংযুক্তর আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তেলের ট্যাংকার হামলার ঘটনায় সৌদি আরবের বাদশা সালমানের জরুরি বৈঠকের আহ্বানকে স্বাগত জানিয়েছে।

এদিকে রয়টার্স জানিয়েছে, সৌদি আরব ও আমিরাতে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে এবং আরব নেতাদের সঙ্গে আলোচনার জন্য জরুরি বৈঠক ডেকেছেন সৌদি বাদশাহ সালমান।পবিত্র নগরী মক্কাতে আগামী ৩০ মে ওই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী।

আরব আমিরাতের উপকূলে গত শনিবার চারটি বাণিজ্যিক জাহাজে হামলা এবং এর দুদিন পরই সৌদির রাজধানীর রিয়াদের কাছে একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয়।

এসব হামলার পেছনে ইরান জড়িত বলে দাবি করছে সৌদি আরব ও তার মিত্ররা। এ কারণে ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে রাজি করাতে ওঠেপড়ে লেগেছে সৌদি আরব।

সূত্র: ইয়েনি শাফাক

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ